পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফর আজ: আলোচনার টেবিলে পানি, ভিসা ও সীমান্ত ইস্যু
দায়িত্ব গ্রহণের পর প্রথমবার আজ ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফর সঙ্গী হবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সফরে ভারতের উচ্চপর্যায়ের একাধিক বৈঠকের কথা রয়েছে। আলোচনা হবে জ্বালানি, ভিসা, গঙ্গার পানিবণ্টন চুক্তি ও সীমান্ত ইস্যু। তবে এর বাইরেও বাণিজ্যসহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করবে প্রতিনিধি দল।