পার্বত্য-মন্ত্রী
পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নে সরকারি কর্মকর্তাদের কাজ করার নির্দেশ পার্বত্যমন্ত্রীর

পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নে সরকারি কর্মকর্তাদের কাজ করার নির্দেশ পার্বত্যমন্ত্রীর

সরকার ঘোষিত ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার অংশ হিসেবে পার্বত্য অঞ্চলে বৈষম্যহীন সুষম উন্নয়নে সরকারি কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। আজ (রোববার, ১ মার্চ) রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রথমবারের মতো রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রাঙামাটি-২৯৯ আসনের বিজয়ী বিএনপির দীপেন দেওয়ান। এদিকে তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন চট্টগ্রাম-৫ (হাটহাজারী) থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি পেয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।