ফাইনালের টিকিট পেতে পিএসজি-বায়ার্ন মহারণ আজ
চ্যাম্পিয়ন্স লিগ
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার লড়াইয়ে সেমিফাইনালের প্রথম লেগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির প্রতিপক্ষ জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। ম্যাচের আগে প্রেস কনফারেন্সে বিপক্ষ দলকে সমীহ করলেও জয়ের জন্য আশাবাদী উভয় ক্লাবের কোচ। পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে হাই-ভোল্টেজ এ ম্যাচটি শুরু বাংলাদেশ সময় রাত ১টায়।