দখল-দূষণে মৃতপ্রায় করতোয়া, বরাদ্দ না মেলায় থেমে গেছে উদ্ধার প্রকল্পের কাজ
প্রাচীন সভ্যতার ইতিহাস করতোয়া নদীকে ঘিরে। অথচ দখল আর দূষণে দীর্ঘদিনে প্রাণ হারিয়েছে এ নদী। মৃতপ্রায় করতোয়াসহ ইছামতী ও গজারিয়াকে বাঁচাতে ৪৫ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছিল। কিছু কাজ সম্পন্ন হলেও বাকি অংশের অর্থ বরাদ্দ এখনো ফাইলবন্দী। এতে বন্ধ রয়েছে কাজ। উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়া, প্রাচীন সভ্যতার এ নগরীতে রয়েছে নানা সংকট ও সম্ভাবনা। এসব চিহ্নিত করা গেলেও মিলছে না সমাধান।