পুলিশ-সুপার
৯ মাসে শত খুন: কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে উদ্বেগ বাড়ছে কুমিল্লায়

৯ মাসে শত খুন: কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে উদ্বেগ বাড়ছে কুমিল্লায়

কুমিল্লায় গত নয় মাসে ১০৪টি হত্যাকাণ্ড হয়েছে। বেড়েছে মাদক বিক্রি-সেবন, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। সম্প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষিকার ১৩ বছরের কিশোর ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডকে ঘিরে আলোচনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি। এ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এরইমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬২৪ কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা; চাঁপাইনবাবগঞ্জে প্রতারকচক্রের দৌরাত্ম্য

ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা; চাঁপাইনবাবগঞ্জে প্রতারকচক্রের দৌরাত্ম্য

ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নিচ্ছে চাঁপাইনবাবগঞ্জের সক্রিয় প্রতারকচক্র। অভিযোগ রয়েছে, এই প্রতারকচক্রের অধিকাংশই নারী। ফ্যামিলি কার্ড করতে আগ্রহী গ্রামাঞ্চলের অসহায় ও নিম্নআয়ের মানুষদের টার্গেট করছে এরা। কার্ড দেয়ার কথা বলে নিচ্ছে আগাম টাকা। তবে টাকা দেয়ার মাসের পর মাস পার হলেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড। টাকা ফেরত চাইলে হুমকি বা হয়রানির মুখে পড়ছেন। পুলিশ বলছে, ফ্যামিলি কার্ডের নামে প্রতারণায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

দিনাজপুরে ওয়ান শুটার ও গুলিসহ দু’জন আটক

দিনাজপুরে ওয়ান শুটার ও গুলিসহ দু’জন আটক

দিনাজপুর শহরে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালিয়ে দেশিয় তৈরি একটি ওয়ান শুটার ও চার রাউন্ড তাজা কার্তুজসহ দু’জনকে আটক করেছে ট্রাফিক পুলিশ।

চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

চাঁদাবাজির মামলায় কৃষক দল নেতা ফয়সাল গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল পিএলসির গোদনাইল ডিপোর কর্মীদের কাছে এককালীন ২০ লাখ টাকা ও প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মোহাম্মদ ফয়সালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত

পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ছয়জন পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার

কুমিল্লায় স্কুলছাত্র ইশতিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) আইফোনের জন্যই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

নারায়ণগঞ্জে ডোবা থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে ডোবা থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ড্রেজারের তেল চুরির তথ্য মালিককে দেয়াকে কেন্দ্র করে আইয়ুব হোসেনকে (৩৫) হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ বস্তাবন্দি করে ডোবায় ফেলে গুমের চেষ্টা করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দু’জনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। বিষয়টি জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার বিকল্প নেই: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) টাঙ্গাইলে জেলা প্রশাসন আয়োজিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ উপলক্ষে আয়োজিত র‌্যালি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নোয়াখালীতেও আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারা দেশের সঙ্গে নোয়াখালীতেও এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাঙামাটিতে ৫ দিনে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার ২৯

রাঙামাটিতে ৫ দিনে ডাকাত-মাদক কারবারিসহ গ্রেপ্তার ২৯

রাঙামাটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকরে ব্যাপক তৎপরতা চালাচ্ছে জেলা পুলিশ বিভাগ। এরইমধ্যে কোতয়ালী থানা পুলিশ গেল ৫ দিনের অভিযানে ডাকাত, ধর্ষক, মাদককারবারি ও মাদকসেবীসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে ৬০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ।

দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে হামলার শিকার পুলিশ

দুই শিশুর মরদেহের সুরতহাল করতে গিয়ে হামলার শিকার পুলিশ

নাটোরের গুরুদাসপুরের নন্দকুঁজা নদীতে পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় সুরতহাল রিপোর্ট করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় আহত হয়েছে গুরুদাসপুর থানার দুই পুলিশ সদস্য। এই ঘটনায় উপ-পরিদর্শক আবুল বাশার ও কনস্টেবল রাকিবকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ সুপার।

নরসিংদীতে সপ্তাহব্যাপী পুলিশের অভিযান; অস্ত্র-মাদক ও চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২৩৭

নরসিংদীতে সপ্তাহব্যাপী পুলিশের অভিযান; অস্ত্র-মাদক ও চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২৩৭

​নরসিংদী জেলাজুড়ে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালান বিরোধী সপ্তাহব্যাপী বিশেষ অভিযান চালিয়ে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই সমন্বিত অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।