
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ৯ দোকান পুড়ে ছাই, ৭৫ লাখ টাকার ক্ষতি
লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে জ্বালানি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকানসহ ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। একটি দোকানে গ্যাসের চুলা মেরামতের সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মালামালসহ দোকানগুলো পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

রাঙামাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

আগুনে পুড়লো সেন্টমার্টিনের তিন রিসোর্ট
আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপের গলাচিপা এলাকার বিচ ভ্যালি এবং কিংশুক ইকো রিসোর্ট। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে সাইরী ইকো রিসোর্ট। গতকাল (মঙ্গলবার) দিবাগত রাত সোয়া ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।