প্যারিস-সেইন্ট-জার্মেইন

টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে কামব্যাক হলো না বায়ার্ন মিউনিখের, ড্র করে শেষ হলো তাদের এবারের আসরের যাত্রা। গতকাল ( বুধবার, ৬ মে) দিবাগত রাতে মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের বিপক্ষে ১-১ গোলের ব্যবধানে ম্যাচ শেষ করে লুইস এনরিকের শিষ্যরা। দুই লেগ মিলিয়ে ব্যবধান দাঁড়ায় ৬-৫, আর এতেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ফুটবলের অতীত ঐতিহ্য ও ভবিষ্যৎ বিনির্মাণে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ
২০২৫ সালে ৩২ দলের অংশগ্রহণে হবে ক্লাব বিশ্বকাপ। ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের লড়াই। ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ক্লাব বিশ্বকাপের এই বিশেষ ট্রফিটি গুরুত্ব বহন করে ফুটবলের অতীত ঐতিহ্য ও ভবিষ্যৎ উদ্ভাবনী শক্তির।