
সাদ্দামের পরিণতি যেন কোনো দলের কর্মীর কপালে না ঘটে: রুমিন ফারহানা
সাদ্দামের মতো পরিণতি যেন কোনো দলের কোনো কর্মীর কপালে না ঘটে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনি আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, সাদ্দামকে একদিনের জন্যও কারাগার থেকে বের করে আনবে এমন কোনো নেতা ছিল না। তাকে প্যারোলে বের করেনি। তার স্ত্রী এবং সন্তানের মরদেহ কারাগারে নেয়ার পর সে পাঁচ মিনিটের জন্য দেখতে পেরেছে।

যশোর কারাগারে বন্দি সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
বাগেরহাটে স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়েছে।

কারাফটকে প্রথমবার মৃত সন্তানকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন সাদ্দাম
বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম কারাফটকে শেষবারের মতো স্ত্রী-সন্তানের লাশ দেখেছেন। গতকাল (শনিবার, ২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে দূর থেকে তাকে স্ত্রী-সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। মৃত স্ত্রী-সন্তানের মুখ দেখে কান্নায় ভেঙে পড়েন কারাবন্দি ছাত্রলীগ নেতা।