প্রক্সি-শিক্ষক
‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক স্কুলের পাঠদান

‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে চাঁপাইনবাবগঞ্জে প্রাথমিক স্কুলের পাঠদান

শিক্ষকদের বদলে পাঠদান করছেন নামমাত্র বেতনে নিয়োগ পাওয়া স্থানীয় অল্পশিক্ষিত ব্যক্তিরা। চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখা গেছে এমন চিত্র। অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা শহরে বসবাস করেন। মাসে ৫০০ থেকে এক হাজার টাকায় ‘প্রক্সি শিক্ষক’ দিয়ে চলছে পাঠদান। যাদের কেউ অষ্টম শ্রেণি, আবার কেউ এসএসসি পাস। বিষয়টি নিয়ে বহুবার অভিযোগ করেও কোনো সমাধান পাননি বলে জানিয়েছেন অভিভাবকরা। যদিও প্রক্সি শিক্ষক দিয়ে পাঠদান নিয়মের বাইরে নয় বলে দাবি- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার।