মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু; কাবাডিতে কুলাউড়ার জয়
এম এ হামিদতৃণমূল পর্যায় থেকে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে এবং ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’। শনিবার বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে সারা দেশের মতো মৌলভীবাজারের সাইফুর রহমান স্টেডিয়ামেও উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মাধ্যমে এই আয়োজনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।