
নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা: প্রেস সচিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সন্তুষ্টি প্রকাশ করেছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। আজ (শনিবার, ৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠকের পর উপদেষ্টার বরাত দিয়ে তিনি এ কথা জানান।

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব
ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশের গণমাধ্যমের কাছ থেকে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার।

যমুনা এলাকায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি: ডিএমপি
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও আশপাশের এলাকায় বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে পুলিশ কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। জাতিসংঘের অধীনে শরিফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের একাধিক নেতাকর্মী আহত হন।

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) এ তথ্য জানিয়েছেন।

শাহবাগ ও যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি
ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি শুরু করেছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে দ্বিতীয় দিন চলেছে অবস্থান কর্মসূচি। কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও হাদির পরিবারের সদস্যরা।

যমুনার আশপাশে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার নিরাপত্তায় কাকরাইল মসজিদ ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি।

আন্দোলনকারীদের যমুনা অভিমুখে পুলিশের বাধা; জলকামান, সাউন্ড গ্রেনেড
নবম পে স্কেল বাস্তবায়নের দাবি
নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করা আন্দোলনকারীরা পুলিশের বাধার মুখে পড়েছেন। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহবাগে জড়ো হন সরকারি কর্মচারীরা।

নবম জাতীয় বেতন কমিশন বাস্তবায়নের দাবিতে যমুনার সামনে সরকারি কর্মচারীদের বিক্ষোভ
নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন দ্রুত বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবিতে রাজপথে নেমেছেন সরকারি চাকরিজীবীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ঘোষিত তিন দিনের বিশেষ কর্মসূচির শেষ দিনে আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) রাজধানীর যমুনার সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ব্যাপক বিক্ষোভ করেন তারা।

হাদি হত্যাকাণ্ড: জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান
জাতিসংঘের অধীনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের কর্মী সমর্থকরা।

সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি হবে না: প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকারের সার্ভিসে, সরকারি কোনো প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না। এটা আমাদের প্রশিক্ষণের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে। এমনভাবে ব্যবস্থা, ব্যবস্থাপনা, দক্ষতা গড়ে তুলতে হবে যাতে স্বয়ংক্রিয়ভাবেই যেকোনো সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন হয়ে যায়। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রণীত ‘প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কার্যক্রম ও প্রাতিষ্ঠানিক মূল্যায়ন সংক্রান্ত প্রতিবেদন’ গ্রহণকালে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্যাতন সংক্রান্ত জাতিসংঘ চুক্তির রিজার্ভেশন প্রত্যাহার করলো বাংলাদেশ
নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে কনভেনশন (কনভেনশন এগেইনস্ট টরচার অ্যান্ড আদার ক্রুয়েল, ইনহিউম্যান অর ডিগ্রেডিং ট্রিটমেন্ট অর পানিশমেন্ট-সিএটি)–এর অনুচ্ছেদ ১৪(১)-এর বিষয়ে বাংলাদেশ কর্তৃক প্রদত্ত ডিক্লেয়ারেশন প্রত্যাহারের প্রস্তাব জাতিসংঘে গৃহীত হয়েছে। এর ফলে রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার মানুষ এবং তাদের পরিবারজন এখন সরাসরি ক্ষতিপূরণ ও পুনর্বাসন দাবি করতে পারবেন। এটি মানবাধিকার কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার ফসল এবং দেশের আন্তর্জাতিক খ্যাতির জন্য একটি বড় পদক্ষেপ।

নির্যাতিত গৃহকর্মী মোহনাকে দেখতে হাসপাতালে বাণিজ্য উপদেষ্টা, খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা
নির্যাতিত ১১ বছর বয়সী শিশু গৃহকর্মী মোহনাকে দেখতে গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন বাণিজ্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।