প্রধানমন্ত্রী-তারেক-রহমান
চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের শারদীয় শুভেচ্ছা জানান।

চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক

টোকিওতে ২৭ অক্টোবর তারেক-তাকাইচি বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে জাপানের বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক অংশীদারত্ব প্রসারের লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন।

রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাজশাহীর ধর্মসভা মন্দিরের দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টায় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহীতে আখচাষিদের ১২ কোটি টাকা প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী অঞ্চলের ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির মাঝে ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে আখচাষিদের প্রণোদনা প্রদান ও জনসভায় প্রধানমন্ত্রী কম্পিউটারে বোতাম টিপে এ অর্থ সংশ্লিষ্ট চাষিদের মোবাইল একাউন্টে প্রদান করেন।

পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী

পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন ও জনসভায় যোগ দিতে রাজশাহীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুর থেকে একটি সামরিক বিমানে দুপুর ২টা ২০ মিনিটে রওনা দিয়ে ২টা ৫৫ মিনিটে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

দুর্গাপূজা নিরাপদ-নির্বিঘ্ন করতে সরকার তৎপর: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

দুর্গাপূজা নিরাপদ-নির্বিঘ্ন করতে সরকার তৎপর: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি তদারকি করছেন বলেও জানান তিনি।

ইতিবাচক চিন্তা থাকলে পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ইতিবাচক চিন্তা থাকলে পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তনের ইচ্ছা এবং চেষ্টাই আসল। ইতিবাচক চিন্তা ও মানসিকতা নিয়ে কাজ করলে ঢাকা শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক পরিবেশের কাঙ্ক্ষিত পরিবর্তন অবশ্যই সম্ভব। নিজেদের সন্তান ও অনাগত ভবিষ্যতের কথা চিন্তা করে সিটি করপোরেশনের প্রতিটি কর্মকর্তা-কর্মচারী দায়িত্বশীল ভূমিকা পালন করলে শহর বদলাতে হয়তো কিছু সময় লাগবে, কিন্তু ইতিবাচক পরিবর্তন আসবেই।

মানুষের পাশে দাড়ানোর লক্ষ্য কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

মানুষের পাশে দাড়ানোর লক্ষ্য কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না: প্রধানমন্ত্রী

মানুষের পাশে দাড়ানোর লক্ষ্য কেউ বাঁধাগ্রস্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগের আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবাষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ২০ অক্টোবর

প্রধানমন্ত্রী রাজশাহী যাচ্ছেন ২০ অক্টোবর

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহী সফরে যাবেন। সফরকালে তিনি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এক জনসভায় বক্তব্য রাখবেন এবং রাজশাহী ধর্মসভা মন্দিরের দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করবেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৮ অক্টোবর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় এ বৈঠকটি শুরু হয়।

জাতীয় স্বার্থ-সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

জাতীয় স্বার্থ-সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার রক্ষাই আগামীর বাংলাদেশের ‘মূল অঙ্গীকার’। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব এবং সহযোগিতা সুদৃঢ় করতে চায়। আমি বলতে চাই, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদার রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার ইনশাআল্লাহ।