প্রসেনজিৎ-চট্টোপাধ্যায়
রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু: সুরক্ষা নিশ্চিতের দাবিতে টালিগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি!

রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু: সুরক্ষা নিশ্চিতের দাবিতে টালিগঞ্জে অনির্দিষ্টকালের কর্মবিরতি!

গত ২৯ মার্চ ভারতের ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এই অকাল মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা টলিউডকে। এরইমধ্যেই ঘটনার প্রকৃত তদন্ত চেয়ে ঘটনায় ‘ম্যাজিক মোমেন্টস’ নামক প্রযোজনা সংস্থার বিরুদ্ধে দায়ের করা হয়েছে। আর এবার সুরক্ষার দাবিতে টালিগঞ্জের সিনেমা পাড়ায় শুরু হয়েছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। মূলত নিরাপত্তার দাবিতে ডাক দেয়া হয়েছে কর্মবিরতির। ফলে আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) সকাল থেকেই স্তব্ধ টলিপাড়া।