কৌশলগত দ্বীপের কাছে চীনা কোস্টগার্ড ও জরিপ জাহাজ; ক্ষুব্ধ তাইপে
দক্ষিণ চীন সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ দ্বীপগুলোর জলসীমায় তাইওয়ানকে ‘উসকানি’ দেয়ার লক্ষ্যে চীনা কোস্টগার্ডের একটি জাহাজ ও একটি জরিপ জাহাজ প্রথমবারের মতো সমন্বিত অভিযান চালিয়েছে বলে শনিবার জানিয়েছে তাইওয়ান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।