
ষষ্ঠ-স্নাতক শিক্ষার্থীরা পাবেন ৫০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা অনুদান, যেভাবে আবেদন
সড়ক বা যেকোনো দুর্ঘটনায় গুরুতর আহত অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এককালীন আর্থিক সহায়তা দিচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট’ (Prime Minister's Education Assistance Trust - PMEAT)। ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে স্নাতক ও সমমান পর্যায়ের শিক্ষার্থীরা চিকিৎসার জন্য ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত এককালীন চিকিৎসা অনুদান (Medical allowance for injured students) হিসেবে পাবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে লাগবে যেসব কাগজপত্র
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National University) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থীর মধ্যে ৩ লাখ ৬৪ হাজার ১৩৫ জন কৃতকার্য হয়েছেন। এর মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ২৯ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী। মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি ফরম পূরণ ও কলেজে ফি জমা দেওয়ার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

এইচএসসি পাশে ফ্রি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ: ভাতাসহ রয়েছে খাবারের সুযোগ, আবেদন যেভাবে
দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের জন্য ‘ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ (Employment generation through freelancing training) প্রকল্পের আওতায় পঞ্চম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। নির্ধারিত ৮টি বিভাগের ৪৮টি জেলার যুবক ও যুব নারীরা এই বিশেষ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। ৩ মাস মেয়াদী (৩ Months Duration) এই প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড (e-Learning & Earning Ltd.)।

ময়মনসিংহে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শুরু
ময়মনসিংহে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ। তথ্য সংগ্রহকারীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করছেন।

লেবাননে চরম উদ্বেগে দিন পার করছেন ১৮০০ প্রবাসী বাংলাদেশি
প্রথম ধাপে ফিরেছেন ৫৪ জন
যুদ্ধ কবলিত লেবানন থেকে প্রথম ধাপে ৫৪ জন প্রবাসী বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলেও চরম উদ্বেগে দিন পার করছেন দেশে ফিরতে ইচ্ছুক অন্তত ১ হাজার ৮০০ প্রবাসী। ২২ ও ২৩ অক্টোবর দুই ধাপে অন্তত ১৫০ জন বাংলাদেশিকে দেশে ফেরানোর পরিকল্পনা আছে বলে নিশ্চিত করেছে লেবাননের বাংলাদেশ দূতাবাস। এছাড়া, দূতাবাসের পক্ষ থেকে আরও জানানো হয়, প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অনিয়মিতভাবে যারা লেবাননে অবস্থান করছেন তাদের দেশে ফেরানোর প্রক্রিয়াও শুরু হয়েছে।