সাফের আগে আরও দুই প্রবাসী ফুটবলারকে দলে চায় বাফুফে
সাফের আগেই আরও অন্তত দুইজন প্রবাসী ফুটবলারকে দলে যুক্ত করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফারহান ওয়াহিদ, জায়ান হাকিমদের সঙ্গে আলোচনায় আছেন আইরিশ প্রবাসী লুই ওয়াটসনও। এমনটিই নিশ্চিত করেছেন বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।