
এবার সুইডেনের সমর্থন হারালো ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পদ থেকে সরাতে ইউরোপের একাধিক ফুটবল সংস্থা ও দেশ তাদের সমর্থন তুলে নিচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক দেশের নাম।

ইনফান্তিনোর পর কে? ফিফা সভাপতি পদে আলোচনায় যেসব নাম
ফিফা (FIFA) কার্যালয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক ও প্রশাসনিক নাটকের পূর্বাভাস। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর (Gianni Infantino) ওপর আর কোনো আস্থা নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফা (UEFA)। বিশ্বকাপ ও ফিফার বাণিজ্যিক স্বত্ব পরিচালনায় বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনা শেষ পর্যন্ত ইনফান্তিনো বাতিল করলেও থামেনি অসন্তোষ। ইউরোপের পাশাপাশি এশিয়া ও উত্তর আমেরিকার ফুটবল প্রশাসনের প্রভাবশালী অংশও এখন প্রকাশ্যে তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছে (Who After Infantino: FIFA President Candidates Discussion)।

ইনফান্তিনোর পরিকল্পনায় ক্ষুব্ধ উয়েফা, বিশ্বকাপ বয়কটের হুমকি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত এক বাণিজ্যিক পরিকল্পনার বিরুদ্ধে একাট্টা হয়েছে ইউরোপীয় ফুটবলের অভিভাবক উয়েফা। টুর্নামেন্টগুলোর শেয়ার বা মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির সিদ্ধান্ত মেনে নেয়নি ইউরোপ। এক জরুরি বৈঠকে উয়েফার ৫৫টি সদস্য দেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে-ইনফান্তিনো এই পরিকল্পনা বাস্তবায়ন করলে বিশ্বকাপসহ ফিফার সব টুর্নামেন্ট বয়কট করবে তারা।

ফিফা সভাপতিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প
জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দেখতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ আয়োজন ঘিরে দুজনের ঘনিষ্ঠ সম্পর্কের জেরেই জন্ম নিয়েছে এই নতুন আলোচনা। তবে ইনফান্তিনো নিজে এই পদে আগ্রহী কি না, সেটিও এখনো নিশ্চিত নয়।

যুদ্ধ সত্ত্বেও বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে: ফিফা সভাপতি
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ সত্ত্বেও বিশ্বকাপ খেলতে ইরান অবশ্যই যুক্তরাষ্ট্রে আসবে। গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) বিনিয়োগকারীদের নিয়ে ‘সিএনবিসি ইনভেস্ট ইন অ্যামেরিকা’ শীর্ষক এক সামিটে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। খবর সিএনএনের।

'ফিফা দ্য বেস্ট' পেলেন ভিনিসিয়াস জুনিয়র
রদ্রি ও বেলিংহ্যামদের হারিয়ে 'ফিফা দ্য বেস্ট' উঠল ভিনিসিয়াস জুনিয়রের হাতে।

ফুটবলের অতীত ঐতিহ্য ও ভবিষ্যৎ বিনির্মাণে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ
২০২৫ সালে ৩২ দলের অংশগ্রহণে হবে ক্লাব বিশ্বকাপ। ১৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১২টি স্টেডিয়ামে হবে ক্লাব বিশ্বকাপের লড়াই। ২৪ ক্যারেট স্বর্ণ দিয়ে তৈরি ক্লাব বিশ্বকাপের এই বিশেষ ট্রফিটি গুরুত্ব বহন করে ফুটবলের অতীত ঐতিহ্য ও ভবিষ্যৎ উদ্ভাবনী শক্তির।

২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহী সৌদি আরব
২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করেছে সৌদি আরব। আর ২০৩০ সালের বিশ্ব আসর আয়োজনে আগ্রহী তিন দেশ। বুধবার (৩১ জুলাই) দুটি বিশ্বকাপের জন্য বিড করার শেষদিন। ফ্রান্সের প্যারিসে অলিম্পিক্সের এক অনুষ্ঠানে একথা জানান ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।