ইসরাইলে ইহুদি-আরব সরকার গঠনের দাবি; আজ বিক্ষোভের ডাক
ইসরাইলে সাধারণ নির্বাচনের পর পরিবর্তনের পক্ষে থাকা জোটের মাধ্যমে একটি ইহুদি-আরব অংশীদারত্বমূলক সরকার গঠনের দাবিতে আজ (শনিবার, ৩১ অক্টোবর ) রাতে দেশজুড়ে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। স্ট্যান্ডিং টুগেদার নামের একটি সংগঠনের আয়োজনে তেল আবিবের হাবিমা স্কয়ার, জেরুজালেমের প্যারিস স্কয়ারসহ বিয়ারশেবা, হাইফা ও তায়েজ শহরে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।