
ফেনীতে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত এক নারী
ফেনী-নোয়াখালী মহাসড়কের দাগনভূঞা বাজারে মোটরসাইকেলে কাভার্ড ভ্যানের ধাক্কায় জোবায়দা আক্তার (৩০) নামের এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ (বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দাগনভূঞা আতাতুর্ক হাইস্কুল মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ফেনীতে বিজিবির অভিযানে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল ভারতীয় শাড়ি, থ্রি পিস ও কাভার্ড ভ্যান জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। আজ (বুধবার, ২৩ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ফেনীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ; চলতি মাসেই আক্রান্ত ৩১২
ফেনীতে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে চলতি সেপ্টেম্বর মাসেই আক্রান্ত হয়েছেন ৩১২ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফেনীতে অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ফেনীতে শিক্ষা প্রতিষ্ঠানসংলগ্ন এলাকায় নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। আজ (রোববার, ২০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ফেনী শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ফেনীতে ২ মাদকসেবী আটক; ময়লা পুকুর পরিষ্কারে নামালো স্থানীয়রা
ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মাদকসেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের বক্তারমুন্সী বাজারের মাঝখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারের কাজে নামিয়ে দেয়া হয়।

নুসরাত হত্যা মামলায় খালাস: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৮ জন
ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আদালতের রায়ে খালাস পাওয়া এক নারীসহ আটজন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে তাদের মুক্তি দেয়া হয়।

ফেনীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮, কারাগারে পাঠালো আদালত
ফেনী শহরে বিশেষ অভিযান চালিয়ে হানি ট্রাপ চক্রের দুই সক্রিয় নারী সদস্য, গণধর্ষণ মামলার আসামি, সাজাপ্রাপ্ত ডাকাত ও পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় ফেনী মডেল থানা পুলিশ এ বিশেষ অভিযান পরিচালনা করে।

‘জলবায়ু পরিবর্তনে ক্ষতির বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালো দাবি তুলে ধরবে বাংলাদেশ’
জলবায়ু পরিবর্তনে ক্ষতির বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে জোরালো দাবি তুলে ধরবে বলে আশ্বাস দিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য লস অ্যান্ড ড্যামেজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে দাবি তুলে ধরবে।’

প্রধানমন্ত্রীর ফেনী সফর উপলক্ষে জেলা বিএনপির প্রস্তুতি সভা
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ফেনী সফর উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের মিড টাউন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উদ্যোগে শহিদ ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ৫ পরিবার পেলো নতুন বাড়ি
শহিদ পরিবার এবং জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ায় দুর্বৃত্তদের অগ্নিসংযোগে সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশের গুলিতে নিহত ফেনীর জাতীয়তাবাদী যুবদল নেতা শহিদ মো. হারুনুর রশিদের পরিবার এবং কুমিল্লার চৌদ্দগ্রামে অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারের হাতে নবনির্মিত বাড়ির চাবি তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’-এর মাধ্যমে হস্তান্তর করা হয়।

ফেনীতে প্রধানমন্ত্রীর সফর ১৭ সেপ্টেম্বরের পরিবর্তে ১ অক্টোবর
ফেনীতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পূর্বনির্ধারিত ১৭ সেপ্টেম্বরের সফর স্থগিত করা হয়েছে। নতুন সম্ভাব্য সূচি অনুযায়ী আগামী ১ অক্টোবর ফেনী সফর করবেন তিনি।

ফেনীর যুবদল নেতা হারুনের পরিবারকে নতুন বাড়ি দিলেন বিএনপি চেয়ারম্যান
পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা মো. হারুনুর রশিদের পরিবারকে নতুন বাড়ি উপহার দিয়েছে বিএনপি। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ বাড়ি দেয়া হয়েছে বলে দলটির নেতারা জানিয়েছেন। দীর্ঘদিনের কষ্ট ও মানবিক দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তারেক রহমানের পরামর্শ ও পরিকল্পনায় ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে বাড়িটি নির্মাণ করা হয়।