ঢাবি ও মাউশির ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর পরিশোধের নির্দেশ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৯ কোটি টাকার বেশি বকেয়া পৌরকর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।