
টাইগার শ্রফকে গুলি করলো কে?
অল্পের জন্য হত্যাচেষ্টা থেকে প্রাণে বাঁচলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। পয়েন্ট ব্ল্যাংক থেকে তাক করা একটি বন্দুক কাজ না করায় বেঁচে যান তিনি। অন্তত পাঁচ থেকে সাতবার গুলি চালায় তিন দুর্বৃত্ত। হামলার নেপথ্যে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণইয়ের অপরাধী চক্র বলে ধারণা করা হচ্ছে। বলিউড তারকা সালমান খানের সঙ্গে দ্বন্দ্বের জেরে হামলার দাবি তাদের। ঘটনা সত্য হলে বিষ্ণই জেলে বসেই নিজের অপরাধী কার্যক্রম পরিচালনা করছেন, বলছেন বিশ্লেষকরা।

মৌলভীবাজার সীমান্ত এলাকায় ২টি একনলা বন্দুক উদ্ধার
মৌলভীবাজারের সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) একটি টহল দলের অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুক উদ্ধার করা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১ অক্টোবর) শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্ত মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ফরিদপুরে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত
ফরিদপুরের বোয়ালমারীতে বড় ভাইয়ের ছোড়া গুলিতে নিহত হয়েছে ছোট ভাই। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভুলে ম্যাগজিন নিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন আসিফ মাহমুদ: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুলবশত ম্যাগজিন (গোলাবারুদের অংশ) নিয়ে বিমানবন্দরে গিয়েছিলেন। এয়ারপোর্টের সিকিউরিটিতে সবার জন্য আইন যেন সমভাবে প্রয়োগ হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

মেক্সিকোয় বন্দুক হামলায় শিশুসহ নিহত ১১
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় ইরাপুয়াতো শহরে একটি বাড়িতে বন্দুক হামলায় শিশুসহ কমপক্ষে ১১ জন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

হবিগঞ্জে বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার
হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় একটি বন্দুক ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের পাইকপাড়া এলাকার একটি জঙ্গল থেকে এগুলো উদ্ধার করা হয়।