
পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে
পদ্মাসেতু রাজধানীর সঙ্গে বরিশালের দূরত্ব কমালেও শিল্পায়ন হচ্ছে না যথাযথভাবে। গ্যাস না থাকা, মহাসড়ক চার বা ছয় লেন না হওয়া এবং অর্থনৈতিক অস্থিরতাসহ নানা বিষয়কে প্রতিবন্ধকতা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, এ সমস্যার সমাধানে সরকার এবং বিনিয়োগকারীদের আরও আন্তরিক হতে হবে।

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা; বাড়তে পারে দিনের তাপমাত্রা
রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বসিকের প্রায় ৬৫০ কোটি টাকার বাজেট ঘোষণা
বরিশাল সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরে ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা করেছেন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

বিগত ১৭ বছরের তুলনায় দেশে পরিস্থিতি স্বাভাবিক, রাষ্ট্রীয় মদদে গুম-খুন হয়নি: পার্থ
বিগত ১৭ বছরের তুলনায় বর্তমানে দেশে সার্বিক পরিস্থিতি অনেক বেশি স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। আজ (বুধবার, ২৯ জুলাই) বিকেলে ভোলা সদরের ইলিশা ও রাজাপুরের নদীভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

স্পেনের বিশ্বজয়ে বরিশালে উল্লাস, হতাশ মেসি ভক্তরা
বরিশালে নেচে-গেয়ে স্পেনে জয় উদযাপন করেন ফুটবলপ্রেমীরা। আর্জেন্টিনার পরাজয়ে মলিন মেসি সমর্থকরা। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের লড়াই ঘিরে বরিশাল জুড়েই ছিলো উৎসবের আমেজ। বড় পর্দায় খেলা দেখতে রাত ১১টা থেকেই নগরীর বেলস পার্ক মাঠে জড়ো হন হাজারো সমর্থক। প্রিয় দলের জার্সি, পতাকা আর মুখে রং মেখে উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থকরা।

বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদ্য ঘোষিত বরিশাল সদর উপজেলা আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণার দাবিতে বরিশালে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। সমাবেশ শেষে একটি সংবাদ সম্মেলনেরও আয়োজন করা হয়।

মতপার্থক্য থাকতে পারে, ঐক্য যেন নষ্ট না হয়—দলীয় সভায় প্রধানমন্ত্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় নেতাকর্মীদের বিগত ১৭ বছরের মতো আগামীতেও ইস্পাত কঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দলের ভেতরে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তার জন্য যেন ঐক্য নষ্ট না হয়। ঐক্য থাকলে ফ্যাসিস্ট বা কোনো গুপ্তচর দলে ঢুকে সুবিধা নিতে পারবে না। ঐক্যে ফাটল ধরলেই তারা সুযোগ নেবে।

আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে: প্রধানমন্ত্রী
আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৩ জুলাই) বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সসব কথা বলেন তিনি।

বরিশালের পথে প্রধানমন্ত্রী
একদিনের সরকারি সফরে বরিশালের পথে যাত্রা শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ১৩ জুলাই) সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে তিনি রওয়ানা হন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি মিডিয়া সেল।

প্রধানমন্ত্রী হয়ে প্রথম বরিশাল যাচ্ছেন তারেক রহমান
প্রথমবারের মতো আগামীকাল (সোমবার, ১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এ উপলক্ষে নেই কোন জাঁকজমক, বর্ষার কারণে হচ্ছে না জনসভাও। তবে সাংগঠনিক সভা করবেন বিএনপি চেয়ারম্যান। প্রিয় নেতাকে কাছে পাবার আনন্দে বিএনপি কর্মীরা বেশ উচ্ছ্বসিত। সাংগঠনিক সভায় স্থানীয় উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হতে পারে।

আসামির মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা, ৫ পুলিশসহ আহত ১৫
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় চুরি ও মাদক মামলার এক আসামির মৃত্যুর গুজবে বরিশালের আগৈলঝাড়া থানায় হামলার ঘটনা ঘটেছে। এতে পাঁচজন পুলিশসহ ১৫ জন আহত হয়েছেন। আহত দুই পুলিশসহ চারজনকে আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে আসামি আলমগীরের মৃত্যুদণ্ড
বরিশালের উজিরপুরে ২০২৩ সালে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে আলমগীর সিকদার (৫২) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ (বৃহস্পতিবার, ২ জুলাই) দুপুরে বরিশালের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. আশরাফ উদ্দিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।