বহুজাতিক-মিশন

হরমুজ প্রণালি খুলে দিতে জোরালো দাবি ম্যাক্রোঁর; ‘বাজারে গুরুতর নেতিবাচক প্রভাব’
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আঞ্চলিক উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া নিশ্চিত করাই আন্তর্জাতিক বৈঠকের মূল লক্ষ্য। তিনি সতর্ক করে বলেন, এ পথ বন্ধ থাকার ফলে তেল, গ্যাস ও সারের সরবরাহসহ বৈশ্বিক বাজারে ‘অত্যন্ত গুরুতর নেতিবাচক প্রভাব’ পড়েছে। উচ্চপর্যায়ের এক আন্তর্জাতিক বৈঠকের পর আজ (শনিবার, ১৮ এপ্রিল) তিনি এ কথা বলেন। আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হরমুজে আন্তর্জাতিক মিশনের নেতৃত্ব দেবে ব্রিটেন ও ফ্রান্স: স্টারমার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা দিয়েছেন, পরিস্থিতি অনুকূলে আসা মাত্রই ‘নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে হরমুজ প্রণালিতে একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দেবে ব্রিটেন ও ফ্রান্স। সম্প্রতি আল জাজিরা প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।