
হাসানের বিরল কীর্তি; ফাইফারে গড়লেন অনন্য ইতিহাস
পাঁচ উইকেটের শিকারি হাসান মাহমুদ! এক মাসের ব্যবধানে আবারও ফাইফার। তবে এবার শুধু পাঁচ উইকেট নিয়েই থামেননি বাংলাদেশের এই পেসার। গড়েছেন বিরল এক ইতিহাস। পাঁচটি ভিন্ন দেশের বিপক্ষে প্রথম পাঁচবার পাঁচ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন তিনি। দেশের মাটিতে প্রথম ফাইফার তুলে ছাড়িয়ে গেছেন বাংলাদেশের পেসারদের আগের সব রেকর্ডও।

বাংলাদেশ-চীন বন্ধুত্ব প্রজন্ম থেকে প্রজন্মে এগিয়ে নেয়ার আহ্বান সিপিসি মন্ত্রীর
বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। তিনি বলেন, ‘বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব পদ্মা ও ইয়াংসি নদীর মতো প্রবাহমান থাকুক। দুই দেশের তরুণ প্রজন্মকে এই সম্পর্কের ধারক ও বাহক হিসেবে গড়ে উঠতে হবে।’

অনুশীলনের ঘাটতিতে ইনজুরি; সাফের আগে চাপে বাংলাদেশ
ক্লাবগুলোর উদাসীনতার কারণে ভুগছে বাংলাদেশের জাতীয় দল। দেশি ক্লাবগুলো প্রাক মৌসুম ক্যাম্প না করায় পূর্ণমাত্রায় অনুশীলন করতে পারছেন না ফুটবলাররা। সাফের অনুশীলনে এসে ছোটখাটো ইনজুরিতে পড়তে হচ্ছে ফুটবলারদের। এরইমধ্যে ইনজুরির কারণে ক্যাম্প থেকে ছিটকে পড়েছেন ঈসা ফয়সাল। তার পরিবর্তে দলে এসেছেন ফুলব্যাক তাজউদ্দিন। অন্যদিকে ফরোয়ার্ড রোনান সুলিভানের বদলে জাতীয় দলে এসেছেন লেফটব্যাক আব্দুল্লাহ ওমর সজীব।

প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের সরকারি জাপান সফরে বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টোকিও। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশ-থাইল্যান্ড পররাষ্ট্র দপ্তর বৈঠক; দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে জোর
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে চতুর্থ পররাষ্ট্র দপ্তর বৈঠক (এফওসি) অনুষ্ঠিত হয়েছে। থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, সংযুক্তি (কানেক্টিভিটি), জ্বালানি, কৃষি, শ্রমিক অভিবাসন, শিক্ষা, সংস্কৃতি ও জলবায়ু পরিবর্তনসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক বিস্তারিত পর্যালোচনা করা হয়।

তুরস্কের সঙ্গে বাণিজ্য ২ বিলিয়ন ডলারে উন্নীত করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ তুরস্কের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি, পণ্যের বহুমুখীকরণ এবং ব্যবসায়িক অংশীদারিত্ব জোরদারের মাধ্যমে দুই দেশের বাণিজ্য ২০০ কোটি ডলারে উন্নীত করতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য সম্প্রসারণে বিকল্প অর্থায়নের মাধ্যমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ।

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ রানার্সআপ বাংলাদেশ
ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬-এর ই-টায়ারের ফাইনালে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

দেশকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা
বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামছুল ইসলাম।

বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে ইউনিক্লোকে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাপানের পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

মাথাপিছু জিডিপিতে এ বছর ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ: আইএমএফ
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রতিবেশী দেশ ভারতকে ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশ।

আগস্টে ইইউতে বাংলাদেশের ডেনিম রপ্তানি ১২.৭১ শতাংশ বেড়েছে
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের ডেনিম রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের আগস্টে ১২ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩৪ দশমিক ০৮ মিলিয়ন ইউরোতে দাঁড়িয়েছে। গত বছরের আগস্টে এ রপ্তানির পরিমাণ ছিল ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ইউরো।