দক্ষ জনশক্তি নিতে কসোভোকে প্রস্তাব দিলো বাংলাদেশ
বাংলাদেশ ও কসোভোর মধ্যে জলবায়ু, বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। আজ (শনিবার, ১৪ নভেম্বর) তুরস্কে কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনাবিষয়ক মন্ত্রী ফিতোরে পাকোলি-দালিপি।