বাংলাদেশ-ও-মালদ্বীপ

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খুলে প্রবাসী আয় বাড়ানোর উদ্যোগ
মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা ও বিকল্প মুদ্রা নিষ্পত্তি ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে দেশটিতে কর্মরত বাংলাদেশিদের প্রবাসী আয় বৈধ চ্যানেলে দেশে পাঠানো সহজ করার পাশাপাশি ব্যাংকিং সেবার পরিধি বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

শুধু মালদ্বীপ নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব বঙ্গোপসাগরজুড়ে: নাশিদ
জলবায়ু পরিবর্তন কেবল মালদ্বীপের একার সমস্যা নয়, এর ভয়াবহ প্রভাব পড়ছে বঙ্গোপসাগর তীরের অন্যান্য দেশগুলোতেও বলে জানিয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। আজ (সোমবার, ৫ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ এর সমাপনী দিনে এমন মন্তব্য করেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপে পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সরকারি সফরে আজ (শনিবার, ২৫ জুলাই) মালদ্বীপে পৌঁছেছেন।