
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির ৮ দিনের কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ (সোমবার, ১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপিসহ দলের তিন অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) তিন অঙ্গসংগঠনের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রধানমন্ত্রী এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ৯ মে) বেলা পৌনে ১১টায় ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে এই মতবিনিময় সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর উদ্যোগে চৌদ্দগ্রামে আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছে নতুন ঠিকানা
‘ধানের শীষে ভোট দেয়াকে কেন্দ্র করে বাড়িঘরে অগ্নিসংযোগ, ভুক্তভোগী মায়ের কান্না’– শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। মানবিক বিবেচনায় তাৎক্ষণিক তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে চীনের শীর্ষ নেতৃত্বের দ্বিপাক্ষিক সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধিদলের সঙ্গে গণচীনের ভাইস প্রেসিডেন্ট হান জেং-এর দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়। আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলটির নেতৃত্বে আছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন। আগামীকাল (শনিবার, ৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় গুলশানে দলটির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে: দুর্যোগ ও ত্রাণমন্ত্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে পেশাদারিত্বের স্বাক্ষর রাখতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও অধীন দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা
সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি গাড়ি নেবেন না বলে জানিয়েছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। এছাড়াও দলের এমপিরা সরকারি ভাবে কোনো প্লট নেবেন না বলেও জানান তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচন: ২১১ আসনে বিএনপি জয়ী, জামায়াত ৬৮
অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলে ২৯৯ আসনের মধ্যে ২১১টিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে জয় পেলেও মামলা-সংক্রান্ত জটিলতার কারণে দুটি আসনে (চট্টগ্রাম-২ ও ৪) ফল ঘোষণা স্থগিত থাকবে।

আজ বাদ জুম্মা বিশেষ দোয়া আদায়ে তারেক রহমানের নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাতের জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন চেয়ারম্যান তারেক রহমান।

ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে রাষ্ট্রক্ষমতায় গেলে রাজনৈতিক অধিকারের পাশাপাশি দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলির সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার অপচেষ্টা চলছে: সালাহউদ্দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে।

দেশ গড়তে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ চান জাইমা রহমান
ভিন্ন মত, ভিন্ন আদর্শ প্রকাশ করার স্বাধীনতা যেমন থাকবে, তেমনি শুধু বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা নয়, সমাজের পিছিয়ে পড়া সব মানুষের কাজ কারার সুযোগ থাকবে এমন বাংলাদেশের প্রত্যাশা করেন জাইমা রহমান। তিনি বলেছেন, বাংলাদেশ যেন সবার জন্য হয়। এখানে যেনো সবার সমান অধিকার থাকে, কেউ বঞ্চিত না হোন।