
ক্রীড়া কূটনীতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে আগ্রহী বাংলাদেশ-নেপাল
ক্রিকেট ও ক্রীড়া কূটনীতির মাধ্যমে বাংলাদেশ ও নেপালের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি। এসময় দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে ফিরবে সাফজয়ী নারীরা
সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা
আগামীকাল (বৃহস্পতিবার, ৩১ অক্টোবর) ছাদখোলা বাসে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ফিরবে সাফজয়ী নারীরা। এছাড়া দেশে ফেরার পর বিজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা জানাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এদিকে নারী সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবল দলকে মুঠোফোনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কাঠমান্ডুতে বাংলাদেশ-নেপাল বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত
বাংলাদেশ ও নেপালের মধ্যে ৭ম বাণিজ্য সচিব পর্যায়ের সভা গত ১৮ থেকে ১৯ এপ্রিল কাঠমান্ডুতে অনুষ্ঠিত হয়েছে।