তথ্য ফাঁসে ড্রেসিংরুমের সততা নিয়ে প্রশ্ন তুললেন থমাস ডুলি
ড্রেসিংরুমে থাকা কোচিং স্টাফ আর ম্যানেজমেন্টের ওপরেই বিশ্বাস হারাতে শুরু করেছেন থমাস ডুলি। তথ্য ফাঁস ইস্যুতে দলের ভেতরে সততার অভাবের কথা এসেছে তার কাছ থেকে। আসিয়ান কাপ এবং সাফে ম্যাচ শুরুর ১০ ঘণ্টা আগেই একাদশ প্রকাশিত হওয়ার পর ড্রেসিংরুমের স্বচ্ছতা নিয়ে বিব্রত বাংলাদেশের ফুটবল। আর তথ্য ফাঁসের পুরো বিষয়টি ম্যাচের আগে ভালো কোনো বার্তা দিচ্ছে না বলে মন্তব্য করেছেন সাফজয়ী বাংলাদেশি মিডফিল্ডার আরমান মিয়া।