পটুয়াখালীতে ট্রাক চাপায় প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার
পটুয়াখালীর দুমকীতে ট্রাক চাপায় হারুন অল রশিদ খান (৭০) নামের সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। হারুন অল রশিদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত গিয়াসউদ্দিন খানের ছেলে। ট্রাকচালক রিয়াজ হাওলাদার (২৪) গুরুতর আহত হয়েছেন।