যমুনায় ধরা পড়ল বিপন্ন বাঘাইড়; বিক্রি ৫৩ হাজার টাকা
যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির ৪১ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। পরে মাছটি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া চর বাজারে নিয়ে প্রকাশ্য হাকডাকে ৫৩ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। অথচ বন অধিদপ্তরের হিসাবে বাঘাইড় বিপন্ন প্রজাতির মাছ এবং এটি ধরা ও বিক্রি নিষিদ্ধ।