বাজুসের-স্ট্যান্ডিং-কমিটি
দেশের বাজারে ভরিতে ২২১৬ টাকা কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ভরিতে ২২১৬ টাকা কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে আরও এক দফা কমলো মূল্যবান ধাতু স্বর্ণের দাম (Gold price reduced in Bangladesh)। স্থানীয় বাজারে পাকা সোনা বা তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) (Bangladesh Jewellers Samity - BAJUS)। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৩৪০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি (Gold Price Decreased in Bangladesh Again: Dropped by 2,216 Taka Per Bhori)।

ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরিতে কত?

ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ, ভরিতে কত?

দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (Bangladesh Jewellers Association - BAJUS)। আন্তর্জাতিক বাজার ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন করে প্রতি ভরিতে ২ হাজার ৫০৮ টাকা ভ্যাট যুক্ত করায় দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম পার করেছে সোনা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পৌঁছেছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায় (Gold Price in Bangladesh: 22 Carat Touches New Record of 2 Lakh 32 Thousand Taka)।

বাজুসের আড়ালেই চলছে নকল হীরার ছড়াছড়ি, বাড়ছে জালিয়াতি

বাজুসের আড়ালেই চলছে নকল হীরার ছড়াছড়ি, বাড়ছে জালিয়াতি

নগরীর বেশ কিছু গহনার দোকানে বিক্রি হচ্ছে নকল ও নিম্নমানের হীরা। যেগুলোর মধ্যে গুণগত মান নির্দেশক-কালার, ক্ল্যারিটি, ক্যারেট না থাকার কারণে প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন, নকল, অবৈধ ডায়মন্ডের দৌরাত্ম্য বন্ধে বাংলাদেশ জুয়েলার্স সমিতির-(বাজুস) উদ্যোগ নিলেও তাতে আশানুরূপ ফল মিলছে না। বাজুসের চোখ ফাঁকি দিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অনলাইনেও হীরার নামে সনদ, ল্যাব টেস্ট রিপোর্ট বিহীন, জারকানের পাথর ও মেসোনাইট কম মূল্যে দেদারসে বিক্রি করছে।

টানা তৃতীয় দফায় কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম

টানা তৃতীয় দফায় কমার পর ফের বাড়লো স্বর্ণের দাম

টানা তৃতীয়বার কমার পর দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম। প্রতি ভরিতে ১ হাজার ৭৩  টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা।