চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের
চলতি ২০২৬-২৭ অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নের অংশ হিসেবে নতুন সরকারি ভবন নির্মাণ, যানবাহন কেনা এবং সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ গ্রহণের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ লক্ষ্যে গত ৯ নভেম্বর অর্থ বিভাগ একটি বাজেট পরিপত্র জারি করেছে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে ব্যয় সংকোচন, উন্নয়ন প্রকল্পের সংখ্যা সীমিত রাখা এবং অত্যাবশ্যকীয় খাতগুলোকে অগ্রাধিকার দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।