বাণিজ্য-মন্ত্রণালয়
হরমুজ অবরোধের মধ্যেই  ইরানের জন্য পাকিস্তান খুললো ছয়টি স্থলপথ

হরমুজ অবরোধের মধ্যেই ইরানের জন্য পাকিস্তান খুললো ছয়টি স্থলপথ

যুক্তরাষ্ট্রের বন্দর অবরোধ ও হরমুজে অচলাবস্থার জেরে ইরানগামী পণ্যের জন্য ছয়টি স্থল ট্রানজিট রুট খুলে দিয়েছে পাকিস্তান। মার্কিন নিষেধাজ্ঞার পর করাচি বন্দরে হাজার হাজার কন্টেইনার আটকে থাকায় এ নির্দেশ জারি করেছে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়। আদেশ অনুযায়ী, তৃতীয় দেশ থেকে আসা পণ্য আনুষ্ঠানিক করিডোরের মাধ্যমে ইরানে চলে যাবে।

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

লিটারে ৪ টাকা বাড়লো বোতলজাত সয়াবিন তেলের দাম

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল লিটারে চার টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন আমদানি নীতি (ইমপোর্ট পলিসি) চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শিগগিরই তা উন্মুক্ত করা হবে।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এআরটি চুক্তি সম্পাদিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এআরটি চুক্তি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের সঙ্গে অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড (এআরটি) চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। এতে দেশিয় পণ্য রপ্তানির ক্ষেত্রে দেশটির আরোপিত পাল্টা শুল্কহার ২০ থেকে কমে ১৯ শতাংশ হয়েছে। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চুক্তির বিষয়ে বিস্তারিত জানানো হয়।

আমদানিতে নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন হবে বালাইনাশক

আমদানিতে নির্ভরতা কমিয়ে দেশে উৎপাদন হবে বালাইনাশক

আমদানির ওপর নির্ভরতা নয়, এখন থেকে বাংলাদেশেই উৎপাদন হবে সব ধরনের বালাইনাশক ওষুধ। এতে রপ্তানির দ্বারও উন্মোচিত হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ে ‘স্থানীয়ভাবে বালাইনাশক উৎপাদন ও রপ্তানির দ্বার উন্মোচনের’ ওপরে এটি সভা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের (সিজিডিএল) নেতৃবৃন্দসহ ১১টা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার’

ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার’

সার্কভুক্ত দেশসমূহের অংশগ্রহণে আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার –২০২৫ শীর্ষক মেলার উদ্বোধন হবে। মেলা উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

দুর্গাপূজায় ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এক হাজার ২০০ টন ইলিশ ভারতে শর্তসাপেক্ষে রপ্তানির জন্য নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ইলিশ মাছ রপ্তানি সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

৬ মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে সরকার

৬ মাসে ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে সরকার

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষসহ (বিডা) সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত মোট ১.২৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব পেয়েছে। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির ৫ম সভায় এ তথ্য জানানো হয়।

হিমাগার গেটে আলুর কেজি ২২ টাকা নির্ধারণ

হিমাগার গেটে আলুর কেজি ২২ টাকা নির্ধারণ

হিমাগার গেটে আলুর দাম প্রতি কেজি সর্বনিম্ন ২২ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার। পাশাপাশি ৫০ হাজার টন আলু সরকারি উদ্যোগে কিনে হিমাগারে সংরক্ষণ করা হবে এবং আগামী অক্টোবর-নভেম্বর মাসে তা বাজারে বিক্রি করা হবে বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। আজ (বুধবার, ২৭ আগস্ট) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম চেম্বার নির্বাচনের তফসিল ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয়

চট্টগ্রাম চেম্বার নির্বাচনের তফসিল ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয়

প্রায় ১১ মাস পর চট্টগ্রাম চেম্বার নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে। সোমবার (১১ আগস্ট) সংগঠনটির দুই বছর মেয়াদি কমিটির তফসিল ঘোষণা করে বাণিজ্য মন্ত্রণালয়।

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমালো সরকার

পাম অয়েলের দাম লিটারে ১৯ টাকা কমালো সরকার

পাম অয়েলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমালো সরকার। এতে করে এখন থেকে প্রতি লিটার পাম অয়েল বিক্রি হবে ১৫০ ঢাকায়, যা আগে ছিল ১৬৯ টাকা। আজ (মঙ্গলবার, ১২ আগস্ট) মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পাম অয়েলের এ নতুন দাম ঘোষণা করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সিএনজি ও অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিলো সরকার

সিএনজি ও অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিলো সরকার

বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।