
হাসিনার সরকার পালন করতে না দিলেও ৭ নভেম্বরের স্মৃতি মুছে যায়নি: রিজভী
শেখ হাসিনাকে ‘আওয়াজে হিন্দুস্তান’ বলে অভিহিত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার দিবসটি পালন করতে না দিলেও ৭ নভেম্বরের স্মৃতি মুছে যায়নি।’

ঢাকা উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

৪ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়ার অবরোধ স্থগিত
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামকে পার্শ্ববর্তী বরিশল ইউনিয়নে যুক্ত করার প্রতিবাদে আজ (রোববার, ৮ নভেম্বর) সকাল থেকে অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। পরে জেলা বিএনপির আশ্বাসে বেলা সোয়া ১১টার দিকে রেলপথ ও সড়কপথ অবরোধের এ কর্মসূচি তুলে নেয়া হয়। তবে আগামী তিন দিনের মধ্যে দাবি মানা না হলে আবারও অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দায়িত্বে আবদুস সালাম-রবিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। আর সদস্য সচিব করা হয়েছে তানভীর আহমেদ রবিনকে।

পালিয়েছেন হেঁটে, আসবেন হ্যান্ডকাফ পরে— শেখ হাসিনার উদ্দেশে তথ্য প্রতিমন্ত্রী
শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ‘আপনার আসতে হবে না, আমরাই নিয়ে আসবো। পালিয়েছেন হেঁটে হেঁটে, আসবেন হ্যান্ডকাফ পরে। কোনো ছাড় দেয়া হবে না। বিচার নিশ্চিত করা হবে। আসবো আসবো বলে আসবেন না, তা হবে না।’

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, ককটেল বিস্ফোরণ
ব্রাহ্মণবাড়িয়া কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ (শনিবার, ৭ নভেম্বর) বিকেলে কসবা উপজেলার কদমতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পল্টন থেকে মানিক মিয়ার পথে প্রধানমন্ত্রী
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শোভাযাত্রায় পল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পথে হেঁটে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ৭ নভেম্বর) বিকাল ৩টা ১৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

সুনামগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০
সুনামগঞ্জের জামালগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আজ (শনিবার, ৭ নভেম্বর) দুপুরে জামালগঞ্জ বাজারেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সারা দেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা আয়োজন
সারা দেশে নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা, র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন: ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত স্বাদ ফিরিয়ে দিয়েছিলেন। আজ (শনিবার, ৭ নভেম্বর) সকাল ৭টায় রাজশাহী মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গণতান্ত্রিক যাত্রা ব্যাহত করার ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত জনগণ: রিজভী
দেশি-বিদেশি চক্রান্তের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পলাতক স্বৈরাচারের দোসররা পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশ পেয়ে দেশের ভেতরে ককটেল ও বোমা ফাটিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তারা লুট করা টাকা ছড়িয়ে দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে চায়। কিন্তু এদেশের জনগণ ও সরকার যেকোনো অপতৎপরতা রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন
জাতীয় সংহতি ও বিপ্লব দিবস উপলক্ষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ (শনিবার, ৭ নভেম্বর) সকালে তিনি সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।