ট্রাকচালক হত্যায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
জুলাই আন্দোলনে মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেনকে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে। আজ (সোমবার, ২৬ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম শুনানি শেষে এ আদেশ দেন। একইসঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়।