
হরমুজ প্রণালি বন্ধ, ক্রুড আমদানি অনিশ্চিত; পাম্পে সরবরাহ ১০ শতাংশ কমবে
ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বিপিসি। এর মধ্যে আরব আমিরাতের জলসীমায় এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে আটকা পড়েছে একটি মাদার ভেসেল। এক মাসের জ্বালানির মজুত থাকলেও হরমুজ না খুললে সংকটের আশঙ্কা বিপিসির। আপাতত সংকট মোকাবিলায় পেট্রোল পাম্পে জ্বালানির সরবরাহ ১০ শতাংশ কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশে জ্বালানি তেলের বর্তমান মজুত কত? জানা গেল দাম বাড়বে কি না
বর্তমানে দেশে জ্বালানি তেলের (Fuel oil) পর্যাপ্ত মজুত রয়েছে এবং নিকট ভবিষ্যতে তেলের দাম বাড়ার কোনো শঙ্কা নেই। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) দুপুরে কারওয়ান বাজারে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (BPC) ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন বিপিসি চেয়ারম্যান মো. রেজানুর রহমান।

চট্টগ্রামে পাহাড় কাটায় বিপিসিকে ৯ লাখ টাকা জরিমানা
চট্টগ্রামের জয়পাহাড় এলাকায় পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করায় রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) সাড়ে নয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সকালে শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক সোনিয়া সুলতানা এ জরিমানা করেন।

এলপিজি আমদানির অনুমতি দিলো সরকার
দেশে চলমান সংকট ও মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপি আমদানির অনুমতি পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। জি টু জি ভিত্তিতে এলপিজি আমদানির জন্য গতকাল (রোববার, ১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রায়ত্ত এ সংস্থাকে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহের প্রক্রিয়া শুরু
চট্টগ্রাম থেকে ঢাকা অঞ্চলে পাইপলাইনে বহু কাঙ্ক্ষিত জ্বালানি তেল সরবরাহের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ পর্যন্ত আড়াইশ' কিলোমিটার দীর্ঘ পাইপলাইনে ভরা হচ্ছে তিন কোটি ১৭ লাখ লিটার তেল। এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহে নতুন যুগে প্রবেশ করলো বিপিসি। জ্বালানি তেলের অপচয় ও চুরি রোধের পাশাপাশি ২৭ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহের সক্ষমতার এই পাইপলাইন স্থাপনের ফলে বছরে বিপিসির সাশ্রয় হবে আড়াইশও কোটি টাকা।

জ্বালানির যৌক্তিক মূল্য নির্ধারণ না হলে ভোক্তা অধিকার নিশ্চিত হবে না
আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত প্রথমবারের মতো বাস্তবায়ন করলো জ্বালানি মন্ত্রণালয়। এতে ডিজেলে বিপিসির ৭৫ পয়সা লাভ কমে সাশ্রয় যোগ হলো ভোক্তার খাতায়। আর অকটেন-পেট্রোলে কমলো সর্বোচ্চ ৪ টাকা। যদিও ভোক্তার প্রত্যাশা ছিল আরেকটু বেশি।