কাতারের উপহার দেয়া ৪০ কোটি ডলারের জেটের পর্দা উন্মোচন ট্রাম্পের
এয়ার ফোর্স ওয়ান বহরে নতুন সংযোজন
কাতার সরকারের কাছ থেকে উপহার পাওয়া বিলাসবহুল বোয়িং ৭৪৭-৮ জেট বিমানের পর্দা উন্মোচন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টবাহী বিমান বহর ‘এয়ার ফোর্স ওয়ান’-এর নতুন সংযোজন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।