বিশ্ব-মুসলিম

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় দুই ঈদ, নতুন আইনে মুসলিমদের জন্য কী কী সুবিধা থাকছে?
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলিম সম্প্রদায়ের জন্য তৈরি হলো এক ঐতিহাসিক দৃষ্টান্ত। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা (Eid ul Fitr and Eid ul Adha State Holiday)। অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম (Governor Gavin Newsom) ঐতিহাসিক ‘অ্যাসেম্বলি বিল ২০১৭’ বা ‘এবি ২০১৭’ (Assembly Bill 2017) বিলটিতে স্বাক্ষর করার মাধ্যমে এটিকে আইনে পরিণত করেছেন (California State Holidays Eid Bill AB 2017 Passed)।

আজ পবিত্র আশুরা
আজ ১০ মহররম। বিশ্বজুড়ে মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ এক দিন। হিজরি বর্ষের প্রথম মাস মহররমের ১০ তারিখ পবিত্র আশুরা হিসেবেও পরিচিত।