
হরমুজ-লোহিত সাগর বন্ধে নতুন সংকট; ফের বাড়ছে পণ্য পরিবহন খরচ
মধ্যপ্রাচ্য যুদ্ধে হরমুজ ও লোহিত সাগর বন্ধ হওয়ায় নতুন করে বিপাকে পড়েছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। আবারও বেড়েছে জাহাজ ও কন্টেইনার ভাড়া। বর্তমানে প্রায় ৯ হাজার নটিক্যাল মাইল বাড়তি ঘোরার কারণে এ ভাড়া বাড়িয়েছে জাহাজ মালিকরা। একইসময়ে বিশ্ববাজারে দ্বিগুণ বেড়েছে কন্টেইনার ভাড়াও। এতে ভোগ্য পণ্যসহ আমদানি পণ্যের দাম যেমন বাড়বে, তেমনি রপ্তানিতেও বিরূপ প্রভাব পড়বে বলে শঙ্কিত শিল্প মালিকরা।

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান কমায় বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্রে জুলাই মাসে বেসরকারি খাতে (নন-ফার্ম) কর্মসংস্থানের অপ্রত্যাশিতভাবে পতনের ফলে সুদহার বাড়ানোর সম্ভাবনা কমে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে গেছে। গতকাল (শুক্রবার, ৭ আগস্ট) এই দাম গত সাত সপ্তাহের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ফলে বিদায়ী সপ্তাহটি স্বর্ণের বাজারের জন্য গত সাত মাসের মধ্যে সেরা সপ্তাহে পরিণত হয়েছে বলে মনে বাজার বিশ্লেষকরা। রয়টার্সের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরুর বিষয়ে ট্রাম্পের ইঙ্গিতের পর, বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। আজ (সোমবার, ৩ আগস্ট) ৫ শতাংশ কমে অপরিশোধিত জ্বালানি ব্রেন্ট ক্রুডের ব্যারেলপ্রতি দাম ৮৩ ডলারে দাঁড়িয়েছে।

টানা পঞ্চম দিনে ঊর্ধ্বমুখী তেলের দাম, এক মাসের সর্বোচ্চে ব্রেন্ট
টানা পঞ্চম দিনের মতো বাড়ল বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত সরবরাহে ব্যাঘাত ঘটানোর আশঙ্কা তৈরি করায় বৃহস্পতিবার তেলের দাম এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও চিপ শেয়ারে ধস; নিম্নমুখী বিশ্ববাজার
সেমিকন্ডাক্টর শেয়ারে ব্যাপক দরপতন এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা বৃদ্ধির প্রভাবে আজ (শুক্রবার, ১৭ জুলাই) বিশ্ববাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এতে বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরেছে। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনায় তেলের বাজারে ফিরছে স্থিতিশীলতা
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম স্থিতিশীল রয়েছে। দোহায় দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনা সফল হওয়ার আশায় বিনিয়োগকারীরা সাগ্রহে অপেক্ষা করায় চলতি সপ্তাহে তেলের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে দ্য ডনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিশ্ববাজারে কমলো তেলের দাম
টানা দ্বিতীয় দিনের মতো কমলো বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম। মূলত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি চুক্তির কারণেই তেলের দাম এখন নিম্নমূখী।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ৩.৮ শতাংশ
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ঘোষণা
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ঘোষণার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কমেছে। এতে বর্তমানে জ্বালানি তেলের দাম ৩ দশমিক ৮ শতাংশ কমে ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ৮৪ ডলার।

ট্রাম্পের বক্তব্যে বিশ্ববাজারে তেলের দামে পতন
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই আজ (মঙ্গলবার, ২ জুন) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। আগের কার্যদিবসে তেলের দাম ব্যাপক বাড়লেও নতুন করে সমঝোতার আশায় বিনিয়োগকারীরা এখন সতর্ক অবস্থান নিয়েছেন। দ্য হিন্দুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দেশে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম
দেশে আবারও সব ধরনের জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভোক্তাপর্যায়ে নতুন করে দাম বাড়িয়েছে সরকার। আগামীকাল (সোমবার, ১ জুন) থেকে এ মূল্য কার্যকর হবে।

ভারতে দুই সপ্তাহের ব্যবধানে চতুর্থ বারের মতো বাড়লো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে তেলের দাম নিম্নমুখী হলেও ভারতে দুই সপ্তাহের ব্যবধানে চতুর্থ বারের মতো বাড়লো জ্বালানি তেলের দাম। আজ (সোমবার, ২৫ মে) প্রতি লিটার পেট্রোলের দাম ২ দশমিক ৬১ রুপি ও ডিজেলের দাম ২ দশমিক ৭১ রুপি বাড়িয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা। এনিয়ে গেল ১১ দিনে ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়লো ৭ রুপিরও বেশি।

তেলের বাজার স্থিতিশীল করতে ৫ কোটি ব্যারেল তেল ছাড়ছে যুক্তরাষ্ট্র
ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবে অস্থিতিশীল হয়ে ওঠা তেলের বাজার নিয়ন্ত্রণে জরুরি মজুত থেকে ৫ কোটি ৩৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল (সোমবার, ১১ মে) দেশটির জ্বালানি বিভাগ এই সিদ্ধান্ত জানায়। মূলত বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং দাম কমানোর বৈশ্বিক প্রচেষ্টার অংশ হিসেবে বিভিন্ন জ্বালানি সংস্থাকে এই তেল ঋণ হিসেবে দেয়া হবে। সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।