
আধিপত্য বিস্তারে পুরোনো পথে ছাত্র সংগঠনগুলো, সংঘাত নিয়ে বাড়ছে উদ্বেগ
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করতেই পুরোনো সংস্কৃতিতে ফিরছে ছাত্র সংগঠনগুলো। যার বড় উদাহরণ সম্প্রতি ছাত্রদল ও শিবিরের সংঘাত। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও এমন পরিস্থিতি নিয়ে একে অপরকে দুষছেন সংগঠন দুটির নেতারা। তবে এমন সংঘাত নিয়ন্ত্রণে না এলে সাধারণ শিক্ষার্থীরা আবারও ফুঁসে উঠতে পারে বলেও ধারণা করছেন তারা।

স্ট্যামফোর্ডে উদযাপিত হলো সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ‘অরুণোদয়’
স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে নবাগত শিক্ষার্থীদের জন্য আয়োজিত হলো নবীনবরণ অনুষ্ঠান ‘অরুণোদয়’। গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। এবারের অনুষ্ঠানে ৮০ এবং ৮১ ব্যাচের শিক্ষার্থীরা ৮২, ৮৩ ও ৮৪ ব্যাচকে বরণ করে নেয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে বর্ণাঢ্য এই আয়োজন অনুষ্ঠিত হয়।

জাবির নতুন ভিসি অধ্যাপক কামরুল আহসান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে নিয়োগ দেয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ নিয়োগ দেয়া হয়।