
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি তিন স্তরে, নতুন নীতিমালা জারি
বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন প্রক্রিয়া সহজ ও দ্রুত নিষ্পত্তি করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। নীতিমালা অনুযায়ী, এখন থেকে কর্মকর্তাদের পদমর্যাদা অনুযায়ী তিন স্তরের কমিটির মাধ্যমে বদলি ও পদায়নের আবেদন নিষ্পত্তি ও বদলির আদেশ জারি করা হবে।

সাতক্ষীরার স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
সাতক্ষীরার একটি স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেন মন্ত্রী।

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
৫০তম বিসিএস (পরীক্ষা-২০২৫)-এর লিখিত পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এতে সাময়িকভাবে (প্রভিশনালি) মোট ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সফলভাবে উত্তীর্ণ হয়েছেন (50th BCS Written Exam Result Published: 6,165 candidates passed)।

যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ কর্মকর্তা
প্রশাসনে যুগ্মসচিব পদে পদোন্নতি পেলেন ১৭২ জন উপসচিব। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ; ক্যাডার ১৩২০ ও নন-ক্যাডারে ২০১ মনোনীত
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। আজ (রোববার, ২৮ জুন) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ (বৃহস্পতিবার, ২৫ জুন) হাইকোর্টের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি উর্মি রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিসিএস পরীক্ষার ভাইভা বা মৌখিক পরীক্ষা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে জাতীয় সংসদে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, বিসিএসে মৌখিক পরীক্ষার মোট নম্বর ২০০ নম্বরের পরিবর্তে ১০০ নম্বর বহাল থাকবে। ভাইভা প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিলো সরকার
২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে এ প্রার্থীদের নিয়োগ দিয়ে আজ (বুধবার, ১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপির দায়িত্ব পেলেন রেজাউল করিম
বাংলাদেশ নৌ-পুলিশের নবনিযুক্ত অতিরিক্ত আইজিপির দায়িত্ব পেলেন মো. রেজাউল করিম। আজ (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) তিনি তার দায়িত্বভার গ্রহণ করেন। নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি পদে পদায়নের পূর্বে তিনি পুলিশ টেলিকমের ঢাকা ডিআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত আইজিপি) পদে কর্মরত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিসিএস নিয়োগে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে, রিপোর্ট পেলে ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আকস্মিক সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী
দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাক্ষাতের সুযোগ চেয়ে সচিবালয়ে আবেদন করতে যান আজ (মঙ্গলবার, ৩১ মার্চ)। তারা তাদের দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায়সঙ্গত দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরতে চান। কিন্তু সেই আনুষ্ঠানিক স্বাক্ষাতের আগেই অপ্রত্যাশিতভাবে তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের অনানুষ্ঠানিক সাক্ষাৎ পেয়ে যান।

ফটোগ্রাফারসহ ৬৮ পদে জনবল নিয়োগ দেবে তথ্য অধিদপ্তর
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন তথ্য অধিদপ্তরে (পিআইডি) ৭ জন ফটোগ্রাফারসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৬৮টি পদে জনবল নিয়োগ দেয়া হবে। এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি গত ১০ মার্চ ‘দৈনিক আমার দেশ’ ও ‘দ্যা ডেইলি স্টার’ পত্রিকায় প্রকাশিত হয়।