প্রধানমন্ত্রী টিকতে না পারলেও বহাল তবিয়তে আছে বিড়াল ল্যারি
যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী বেশিদিন টিকতে না পারলেও, সরকারি দায়িত্বে বহাল তবিয়তে আছে বিড়াল ল্যারি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পদচারণা তার। গেল দেড় দশক ধরে ছয়জন প্রধানমন্ত্রী পেয়েছে বিড়ালটি। ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ের চিফ মাউসার টু দ্য ক্যাবিনেট অফিস পদে কর্মরত রয়েছে ল্যারি।