ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিজেসির
ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে টেলিভিশন সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানায় বিজেসি।