পিরোজপুরে বেকুটিয়া সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
পিরোজপুরে বেকুটিয়া সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হন। আজ (সোমবার, ২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামের শতদল রায়ের ছেলে। অপর নিহত সাজিদ ও সুনান একই উপজেলার বাসিন্দা।