ব্রিটিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি মারা গেছেন
ব্রিটিশ রেসলার বেঞ্জামিন স্যাটারলি মারা গেছেন। যিনি ‘প্যাক’ নামে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। অল এলিট রেসলিং (এইডব্লিউ) এক বিবৃতিতে স্যাটারলির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৯ সালে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। খবর বিবিসির।