পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণ, কোন গ্রেডে বেতন বাড়লো কত?
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। আজ (মঙ্গলবার, ২৪ নভেম্বর) গভীর রাতে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় ভোটাভুটির মাধ্যমে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন বেতন ৪ হাজার ৫০০ টাকা বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বের ১২ হাজার ৫০০ টাকা থেকে এই মজুরি প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং আগামী ১ ডিসেম্বর ২০২৬ থেকে নতুন কাঠামো কার্যকর হবে।