৫ লাখ অভিবাসীকে বৈধতার সুযোগ; নিবন্ধন কেন্দ্রে ভিড়
স্পেনে বৈধ হওয়ার লক্ষ্যে হুমড়ি খেয়ে পড়েছে কাগজপত্রবিহীন অভিবাসীরা। ২০ এপ্রিল থেকে সশরীরে আবেদন শুরুর পর থেকে নিবন্ধন অফিসগুলোর সামনে তৈরি হয়েছে দীর্ঘ সারি। শীতের মধ্যেও বালিশ-কম্বল নিয়ে লাইনে অপেক্ষা করছেন সারারাত। সম্প্রতি প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতার সুযোগ দিয়েছে স্পেন সরকার।