বোম্ব-সাইক্লোন
‘বোম্ব সাইক্লোন’ ও তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা, গৃহবন্দী ৪ কোটির বেশি মানুষ

‘বোম্ব সাইক্লোন’ ও তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা, গৃহবন্দী ৪ কোটির বেশি মানুষ

প্রকৃতির এক ভয়ংকর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো। আটলান্টিক মহাসাগর থেকে ধেয়ে আসা শক্তিশালী ‘বোম্ব সাইক্লোন’ এবং তার সাথে যুক্ত হওয়া ঐতিহাসিক তুষারঝড়ে কার্যত অচল হয়ে পড়েছে নিউ ইয়র্ক, বোস্টন, ফিলাডেলফিয়া এবং ওয়াশিংটন ডিসির মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ম্যারিল্যান্ড থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত বিস্তৃত অঞ্চলে ব্লিজার্ড ওয়ার্নিং জারি করা হয়েছে। প্রাণঘাতী এই পরিস্থিতিতে ৪ কোটিরও বেশি মানুষ বর্তমানে গৃহবন্দী অবস্থায় রয়েছেন।

আসছে বিধ্বংসী ‘বোম্ব সাইক্লোন’ : বিপর্যস্ত হতে পারে ২ কোটি ৮০ লাখ মানুষ

আসছে বিধ্বংসী ‘বোম্ব সাইক্লোন’ : বিপর্যস্ত হতে পারে ২ কোটি ৮০ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে যাচ্ছে এক বিধ্বংসী শীতকালীন তুষারঝড় (Winter Storm), যা আবহাওয়াবিদদের ভাষায় শক্তিশালী এক ‘বোম্ব সাইক্লোন’ (Bomb Cyclone)। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশটির দক্ষিণ-পূর্ব ও মধ্য-আটলান্টিক অঞ্চলে অস্বাভাবিক মাত্রার তুষারপাত, হারিকেন-গতির ঝোড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা করা হচ্ছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নর্থ ক্যারোলাইনা ও ভার্জিনিয়ার উপকূলীয় এলাকায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হতে পারে।

সাইক্লোন বোম্বের আঘাতে ওয়াশিংটনে দু'জনের মৃত্যু

সাইক্লোন বোম্বের আঘাতে ওয়াশিংটনে দু'জনের মৃত্যু

প্রশান্ত মহাসাগরে সৃষ্ট সাইক্লোন বোম্বের আঘাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে দু'জনের মৃত্যু হয়েছে। ঝড়ো বাতাস, প্রবল বৃষ্টি ও ভূমিধসে ভেঙে গেছে রাস্তাঘাট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে সাত লাখের বেশি ঘড়বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বন্ধ আছে শিক্ষাপ্রতিষ্ঠান। ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশ কয়েকটি অঙ্গরাজ্যের ৭০ লাখের বেশি বাসিন্দা।