
গাজায় অব্যাহত ইসরাইলি আগ্রাসন, প্রশ্নবিদ্ধ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’
গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) একদিনেই নারী-শিশুসহ ৩৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। হামাসের অস্ত্র গুদাম এবং কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করছে আইডিএফের। আর হামাস বলছে, বেসামরিক হতাহতের দায় আড়াল করতেই এসব বক্তব্য দিচ্ছে তেল আবিব। ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকলে চরম পরিণতি'র হুঁশিয়ারিও দিয়েছে হামাস। যুদ্ধবিরতির মধ্যেও নেতানিয়াহুর সেনারা হামলা অব্যাহত রাখায় নিন্দার ঝড় বইছে। প্রশ্নবিদ্ধ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ও।

ট্রাম্পের ‘বোর্ড অফ পিসের’ নিন্দা জানিয়েছেন ইসরাইলের মন্ত্রীরা
গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপেও থামেনি রক্তপাত। রোববারও ইসরাইলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানি হয়েছে। এ অবস্থায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের মধ্যেও উদ্বেগ ও শঙ্কায় দিন কাটছে গাজাবাসীর। মন্ত্রিত্ব হারানোর শঙ্কায় ট্রাম্পের বোর্ড অফ পিসের নিন্দা খোদ ইসরাইলের দখলদার বিষয়ক মন্ত্রীর। এদিকে শেষ জিম্মির মরদেহ না পাওয়া পর্যন্ত গাজা-মিশরের রাফা ক্রসিং খোলা হবে না বলে জানিয়ে দিলো ইসরাইল। নেতানিয়াহুর সঙ্গে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বৈঠক শেষে এই ঘোষণা দেয় তেল আবিব।

ট্রাম্পের ‘বোর্ড অব পিস’: জাতিসংঘের বিকল্প নাকি সহযোগিতা?
ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন উদ্যোগ ‘বোর্ড অব পিস’ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা এখন তুঙ্গে। এই উদ্যোগটি ভবিষ্যতে জাতিসংঘকে প্রতিস্থাপন করতে পারে কি না— এমন এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্পের সংক্ষিপ্ত অথচ রহস্যময় উত্তর, ‘হতে পারে’, বিশ্ব কূটনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

জাতিসংঘের বিকল্প হতে পারে গাজার ‘বোর্ড অব পিস’: ট্রাম্প
গাজার যুদ্ধ বন্ধ ও উপত্যকাটি পুনর্গঠনের উদ্দেশ্যে তৈরি করা ‘বোর্ড অব পিস’ জাতিসংঘের স্থলাভিষিক্ত হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউসের ‘বোর্ড অব পিস’ গঠিত, গাজার শান্তি পরিকল্পনায় টনি ব্লেয়ার–মার্কো রুবিও
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অন্তর্ভুক্ত করে গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নে 'বোর্ড অব পিস' ঘোষণা করেছে হোয়াইট হাউজ। এটি দীর্ঘমেয়াদি সাফল্যে গুরুত্বপূর্ণ এবং সাময়িকভাবে গাজার প্রশাসন পরিচালনা ও পুনর্গঠন তদারকি করবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। এদিকে শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে পর্যালোচনা করতে মিশরের কায়রোতে বৈঠক করেছে প্যালেস্টাইনিয়ান টেকনোক্র্যাটিক কমিটি।